শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

হারুনের সঙ্গে ইফতার করলেন শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওই সুপারস্টার।

সাক্ষাৎ শেষে তারা একসঙ্গে ইফতার করেন।

শনিবার বিকেলে প্রযোজক আরশাদ আদনান খানের সঙ্গে হারুন অর রশীদের বাসায় যান শাকিব খান। সেখানে তারা একসঙ্গে ইফতার করেন। এ সময় বাংলা সিনেমা প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে। বিগ বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।এর আগে ২৩ মার্চ প্রকাশিত হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যায়, লম্বা চুলের এক অন্যরকম শাকিব খান আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

এদিকে ‘রাজকুমার’র সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা ও গীতিকার আসিফ ইকবাল। গানটির শিরোনাম, ‘রাজকুমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সব রেকর্ড।

এন এস

সম্পর্কিত খবর