শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

খালেদা জিয়া সিসিইউতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পড়ে রাত সোয়া ১টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আপাতত এখন ভালো আছেন। তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়েছে। এখন সিসিইউতে আছেন। ওখানে তিনি ভালো আছেন, কথা বলছেন।’

গত ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওইদিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 

এন এস

সম্পর্কিত খবর