হাবিপ্রবির সাথে গ্রুপ বীমার চুক্তি এনআরবি লাইফের

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এনআরবি ইসলামিক লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি
গত ০৪/০৮/২০২২ইং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ চুক্তির অধীনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও নিয়মিত বেতনভুক্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ বীমা সুবিধা প্রাপ্য হবেন।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাহিমা, প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, পরিচালক (হিসাব) মোঃ মিজানুর রহমান এবং এনআরবি ইসলামিক লাইফের রংপুর ও রাজশাহী বিভাগের এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ রোস্তম আলী, ইভিপি মোঃ কাওসার আলী ও গ্রুপ বিভাগের ইভিপি নাঈম আহমেদ চৌধুরী।

সম্পর্কিত খবর