শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা : গ্লাস সুমনসহ গ্রেপ্তার ৫

চাঞ্চল্যকর ও আলোচিত হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে সাইমন হত্যাকাণ্ডের মামলার মূলহোতা গ্লাস সুমনসহ পাঁচজনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও আলোচিত হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে সাইমন হত্যাকাণ্ডের মূলহোতা গ্লাস সুমনসহ পাঁচজনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, কেরানীগঞ্জে শনিবার সন্ধ্যায় মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন সেন্টারের পাশে সাইমুনের নিজ বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে মুক্তিরবাগ বালুর মাঠে ফেলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইমন শরীয়তপুরের গোসাইরহাটের মৃত শাহ আলম মোল্লার ছেলে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী মাহি আক্তার বলেন, ‘হারুন নামের একজন ফোন করে আমাকে জানায়, সন্ত্রাসীরা সাইমনকে হত্যা করে বালুর মাঠে লাশ ফেলে রেখেছে। বালুর মাঠে গিয়ে জানতে পারি স্থানীয় লোকজন সাইমনকে হাসপাতালে নিয়ে যায়।’

সম্পর্কিত খবর