শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

শ্বাশুড়িকে হাসপাতালে রেখেই ফিরে গেলেন শর্মিলা

ভিন্নবার্তা প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ২ মাস ধরে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থেকে রাত-দিন সেবা করেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

অথচ শাশুড়িকে সুস্থ্ করে বাড়ি না নিয়েই লন্ডনে ফিরে গেছেন সিঁথি। রবিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে দশটায় লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমি শুনেছি তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

এর আগে গত বছরের ২৫ অক্টোবর লন্ডন থেকে ঢাকা আসেন শর্মিলা রহমান। গত ২ মাস তিনিই খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করেছেন। নিজ হাতে খাবার রান্না করে ৩ বেলা হাসপাতালে ছুটে গেছেন।

শাশুড়ি খালেদা জিয়াকে গোসল করানো, পরিস্কার করানো, শোয়া থেকে উঠিয়ে বসিয়ে খাবার খাওয়ানো সব নিজেই করেছেন। সূত্র জানায়, হাসপাতালে খালেদা জিয়া বেশিরভাগ সময়ই চুপ করে থাকেন, চোখ বন্ধ করে থাকেন। কিন্তু শর্মিলা হাসপাতালে এলেই কেবল তার সঙ্গে টুকিটাকি গল্প করতেন।

এমন অবস্থায় হঠাৎ করেই কেন সিঁথি লন্ডনে ফিরে গেলেন তা জানা যায়নি।

এর আগে আরাফাত রহমান কোকো-শর্মিলা রহমান দম্পতির বড় মেয়ে জাহিয়া রহমান দুদিন আগে ঢাকা ত্যাগ করেন।

সম্পর্কিত খবর