শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটিকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক।

তিনি আরো বলেন, “এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।”

মঙ্গলবার (২০ আগস্ট) চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আরো বলেন, চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকের আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখব।

সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আরও বলেন, ১৮ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করছি। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান নিশ্চিত করা হবে।

এন এস

সম্পর্কিত খবর