down of head

‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ক্যাম্পেইন ন্যাশনাল ব্যাংকের

ন্যাশনাল ব্যাংক পিএলসি গ্রাহকদের সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শিরোনামে নতুন CASA ক্যাম্পেইন উদ্বোধন করেছে। ‘নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা’ স্লোগানে পরিচালিত এ ক্যাম্পেইন চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

১৬ আগস্ট ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনলাইনে ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরাও যুক্ত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে লেনদেনের সুবিধা পাবেন। এছাড়া বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুবিধাও থাকছে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা দেওয়ার অঙ্গীকার।

ন্যাশনাল ব্যাংক আশা করছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও ব্যাপক হবে।

সম্পর্কিত খবর