শিরোনাম
icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর
down of head

স্বর্ণের দাম আরও বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা।মাত্র দুই দিন আগে (২৬ জুলাই) মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা জানায়, শুক্রবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, কাল (শুক্রবার) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৮১ হাজার ২৯৮ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৫৬৬ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯২৫ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭১ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর