শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন রানি

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন রানি মুখোপাধ্যায়। তবে এখন আর আগের মতো পর্দায় উপস্থিতি নেই তার। তবুও দর্শক এখনও অপেক্ষা করে থাকেন তার সিনেমার জন্য। তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশী। তাদের পছন্দ-অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন, ইত্যাদি সবচেয়ে বেশি চর্চায় থাকে। তবে অন্যান্য নায়িকার সোশ্যালে বেশ সরব থাকলেও নেই রানি।

ফলস্বরূপ রানির জীবনে বেশি উঁকিঝুঁকি দিতে পারেন না ভক্তরা। তবে কেন নেটমাধ্যমে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা, তার কারণ জানালেন নিজেই।

সোশ্যাল মিডিয়ায় তার অনুপস্থিতি নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা বলেন রানি মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার অনেক ভক্ত রয়েছে যারা সব সময় আমার প্রচার করে চলেছেন। আমি নিজের প্রচার করি বা না করি, তারা ধারাবাহিকভাবে এটি করে চলেছে। হ্যাঁ, আমি খুবই ভাগ্যবান যে আমার অনেক ফ্যান ফলোয়িং আছে। এমন ফ্যান গ্রুপ আছে, যারা এই প্রজন্মের কাছেও আমাকে বাঁচিয়ে রাখছে। তারা সকলকে মনে করিয়ে দেন আমি কে। আমি স্পষ্টতই অনেক বিজ্ঞাপন করি না, তাই আমায় সব সময় বাড়ির টেলিভিশনে দেখা যায় না। তবে হ্যাঁ, আমার ছবিগুলি আমার জন্য সেই কাজ করে।’

তিনি আরও বলেন, ‘আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আমি মনে করি যে, আমরা যত বেশি কিছুতে প্রবেশ করব, তত বেশি আমাদের সেরাটা দিতে হবে। আমি এমন কিছু করতে পছন্দ করি যাতে আমি আমার ১০০ শতাংশ দিতে পারি। হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে আমার ১০০ শতাংশ দিতে পারব না, তাই আমি সেই অতিরিক্ত বোঝা নিতে চাই না। আমি খুশি যেভাবে সবকিছু চলছে। মানুষ যেভাবে আমার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি দেখতে গিয়েছিল, আমি অত্যন্ত আনন্দিত যে মানুষ এখনও আমায় চেনে। একজন অভিনেতা হিসেবে আমি সব সময় আমার সীমানা ঠেলে রাখব। আমি সবসময় সেই চরিত্রের জন্য অপেক্ষা করব যা, আমাকে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই জিনিসটির জন্য আমি অপেক্ষা করছি।’

রানি মুখোপাধ্যায়কে সর্বশেষ দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। এই ছবিতে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও জিম সার্ভকে। ছবিটির গল্প নরওয়েতে বসবাসকারী এক মায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার সন্তানদের ভুল তথ্য পেয়ে শিশু কল্যাণ পরিষেবার লোকেরা তুলে নিয়ে যায়। সন্তান ফিরে পেতে আদালতে লড়তে হয় ওই নারীকে। এই ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

সম্পর্কিত খবর