শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সোশ্যাল ইসলামী ব্যাংক: ২ কোটি টাকা ফেরত পেতে মানববন্ধন

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বন্দর শাখার সিনিয়র ফিল্ড অফিসার কামাল হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের দুই কোটি ২০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়েছে।

টাকা ফিরে পেতে বুধবার সকালে গ্রাহকরা ব্যাংক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গ্রাহকরা বলেন, এই ফিল্ড অফিসার কামাল হোসেন তাদের চেক জালিয়াতি করে প্রায় ২১৫ জন গ্রাহকের নামে অনুদান এনে টাকা আত্মসাৎ করেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই নাম্বারে টাকা লেনদেন করলে এসএমএস দেওয়া হতো। এই কুচক্রী মহল অ্যাকাউন্ট থেকে তুলে টাকা আত্মসাৎ করার পর থেকে আর কোনো এসএমএস আমাদের ফোনে আসতো না।

এ ব্যাপারে বর্তমান শাখা ব্যবস্থাপক রিপন পারভেজ বলেন, অভিযুক্ত ফিল্ড অফিসার কামাল হোসেনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১৯ মে মামলা করা হয়েছে। ২০ মে পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ফিল্ড অফিসার কামাল হোসেন অফিসের নিয়ম-নীতি মানতেন না। মনগড়া অফিস করতেন। বেশিরভাগ সময় কারণ ছাড়াই ছুটিতে থাকতেন।

রিপন পারভেজ বলেন, কামাল হোসেন একজন প্রতারক, আমি অভিযোগ পেয়ে বিষয়টি হেড অফিসে জানাই। হেড অফিস বিষয়টি তদন্ত করে এবং এইচআর ডিপার্টমেন্ট আমাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। আমি তাৎক্ষণিক মঠবাড়িয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা করি। তার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ওয়ালী লস্করের সভাপতিত্বে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- খালেদা বেগম, তাহিরা বেগম, মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।

সম্পর্কিত খবর