সোনালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সোনালী ব্যাংকের ২০২২-২৩ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পূর্ববর্তী ধাপ হিসেবে ব্যাংকের সিইও এবং এমডি মো. আতাউর রহমান প্রধানের সঙ্গে ব্যাংকের ডিএমডিদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ চুক্তি স্বাক্ষর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান।



