সৈয়দ আবুল হোসেনের বিষয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘সময় বলে দেবে’
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনার বিষয়ে ‘সময় বলে দেবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহনা টিভির সাংবাদিক এস এম মুশফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, কী করব, সেটা সময় বলে দেবে।



