শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

সৈয়দপুরে বিমানের যাত্রিক ক্রটি ভোগান্তিতে ৭০ যাত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিজি- ৪৯৬ বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের নির্ধারিত সূচী ছিল। এটি ছিল এয়ারলাইন্সের সর্বশেষ বিমান। বাতিলের কারনে বিমানের ৭০ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছে। পরে রাত ১১টার দিকে ২৬জন যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।

ঢাকা শহরের আদাবর এলাকার বাসিন্দা এম এম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্বত্তাধিকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবির একটি কনস্ট্রাকশনের কাজ করছেন। জরুরী প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে এ বিমানে উঠেন। বিমানে সকল যাত্রী উঠানোর পর যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা দেয়া হয়। প্রথমে ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। অপরদিকে এটি ছিল সৈয়দপুর থেকে বিমানের সর্বশেষ ফ্লাইট। তাই যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরের আমদানি, রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট বন্যা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আব্দুর রাজ্জাক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ চরম উদাসিনতার পরিচয় দিয়েছেন। রাতের বেলায় যাত্রীদের থাকা ও খাওয়ার বিষয়ে কোন প্রকার সিদ্ধান্ত দিতে অপরাগতা প্রদর্শন করলে যাত্রীরা হট্টগোল সৃষ্টি করে। পরে রাত ১১টার দিকে সৈয়দপুর শহরে ইকু হেরিটাইজ হোটেল এন্ড রেস্টুরেন্টে থাকার বন্দোবস্ত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তিনি জানান, জরুরী প্রয়োজনে বিমানে যাতায়াত করে যাত্রীরা। রাতের বেলায় অন্য একটি ফ্লাইট দিয়ে যাত্রীদের ঢাকা পৌছে দেয়া সম্ভব ছিল।

ইকু হেরিটাইজ হোটেল এন্ড রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ রানা জানান, বিমান বাংলাদেশ এয়াররাইন্স কর্তৃপক্ষ বিমানের ২৬জন যাত্রীর জন্য বুকিং দিয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ওইসব যাত্রী কক্ষে উঠেছে। যাত্রীদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। তিনি জানান, এছাড়াও বিমানের পাইলটসহ ৫জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নীলফামারী জেলা ম্যানেজার হারুন আর রশীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য জানা যায়নি।

সম্পর্কিত খবর