শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে নদীতে পড়া নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জয়পুরহাট আক্কেলপুরে রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে নদীতে পড়া নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতুর তুলসীগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ কিশোরের নাম মেহেদী হাসান (১৬)। সে পঞ্চগড় সদর উপজেলার বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। উদ্ধার হওয়া মুঠোফোন থেকে তার এই পরিচয় জানা যায়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় ওই কিশোর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে রেলসেতুর গার্ডারে একটি বিচ্ছিন্ন হাত, ম্যানিব্যাগ ও মুঠোফোন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নদী থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করে তাকে না পাওয়ায় রাত ১০ টার দিকে অভিযান স্থগিত করা হয়।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তুলসীগঙ্গা নদীর ঘটনাস্থলের আশপাশে খোঁজ শুরু করে। খোঁজ না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা দিকে রেলসেতুর নদী থেকে লাশটি উদ্ধার হয়। লাশের ময়না তদন্তের জন্য রেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর