শিরোনাম
down of head

সেন্ট মার্টিন নিয়ে মাস্টারপ্ল্যান: রিজওয়ানা হাসান

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয় জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।’

সম্পর্কিত খবর