শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সুশীলরা ছিল গুম-খুনের উৎসাহ প্রদানকারী: আসিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের নৃশংস কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো দেখে শিউরে উঠছেন এদেশের মানুষ। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন। ভয়ংকর এ ভিডিও দেখে বাকরুদ্ধ জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এসব ঘটনার জন্য সুশীলদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন এই সংগীতশিল্পী।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সুশীল শব্দের বর্তমান আভিধানিক অর্থ খুনির সহযোগী। এর আগের সুশীলরা ছিল গুম-খুনের উৎসাহ প্রদানকারী। এদের জীবাশ্ম টিকে আছে শুধুমাত্র ফেসবুকে। এদের চিহ্নিত করুন, ধ্বংস করে দিন। এরাই গত ষোল বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে। আর মাত্র বিশ দিনে হাঁপিয়ে উঠে বলছে- এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম!’

তিনি আরও লিখেছেন, ‘এই ফুটফুটে সুন্দর সুশীলরাই তথাকথিত স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টের প্রসবকৃত শয়তানের দল। নতুন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তরুণ প্রজন্ম কবর দিয়েছে এদের, রচনা করেছে নতুন ঘৃণার ইতিহাস- আমি আওয়ামী লীগ দেখেছি।

সব শেষে তিনি লিখেছেন, ‘প্রজন্ম সামনে এগিয়ে চলো, মৃত্যুর স্বাদ খোঁজো রক্তের ধমনীতে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাভারের আশুলিয়া থানার সামনে অনেকে বিজয় মিছিল করেন। এরপর থাকা ঘেরাও করে। পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এন এস

সম্পর্কিত খবর