শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সুখবর দিলেন সন্দীপ্তা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। মাস দুয়েক আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বিয়ের দুই মাসের মাথায় দিলেন সুখবর।

গেল বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্দীপ্তা। বিয়ের পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজ নিয়ে। তাই দূরে কোথাও মধুচন্দ্রিমাতে যাননি এই দম্পতি। তবে কয়েক দিনের জন্য পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা-সৌম্য।

জানা গেছে, ফের বড় পর্দায় ফিরছেন সন্দীপ্তা। বাণী বসুর গল্প অবলম্বনে ‘আপিস’ সিনেমার হাত ধরে দ্বিতীয় বার বড় পর্দায় আসছেন তিনি। যৌথভাবে সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।

মূলত দুই নারীর জীবনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। এতে সন্দীপ্তা অভিনীত চরিত্রের নাম জয়িতা। সিনেমায় একজন চাকরিজীবী নারীর চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। যাকে সংসার এবং অফিস দুটোই সামলাতে হয়। জয়িতার জীবনের সঙ্গে মিলে যায় তার বাড়ির পরিচারিকার গল্প। আর সেই চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী।

কয়েক দিন আগেই ‘আপিস’ সিনেমার শুটিং শেষ করেছেন সন্দীপ্তা। একদিকে নতুন সংসার, অন্যদিকে শুটিংয়ের চাপ। কীভাবে সব দিক সামলান তিনি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সৌম্যের বাবা-মা নেই। বাড়িতে সদস্য বলতে এখন আমি আর সৌম্য। তাই বিয়ের পরের সেই দায়িত্ব কিংবা কোনো চাপ নিতে হয় না। সব মিলিয়ে বিশেষ কোনো চাপ হচ্ছেও না। আগের মতোই আছে সবকিছু।

সম্পর্কিত খবর