down of head

ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনি সভা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনি সভা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। বৃহস্পতিবার সকালে সিলেট জোন এর ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনি-২০২২ অনুষ্ঠিত হয়। প্রধান অথিতির হিসাবে উপস্থিত ছিলেন জনাব নিমাই কুমার সাহা, মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ।

সভা সঞ্চালনা করেন জনাব নজরুল ইসলাম এজিএম, হবিগঞ্জ সদর শাখ অফিস। উক্ত সভায় কোম্পানীর মৌলভীবাজার শাখা অফিসের ডিজিএম জনাব কাজী নূরুল আমিন সোহাগ সভাপতিত্ব করেন।  বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান মহসিন, জেনারেল ম্যানেজার, সিলেট জোন। এছাড়াও বিভিন্ন অফিসের ইনচার্জ ও সংগঠন প্রধানগণ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন অফিসের প্রায় ১৫০ জন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব লক্ষমাত্রা অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর