শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সিয়াম-মেহজাবীন পরস্পরের ছায়া দেখতে চাচ্ছেন না, হঠাৎ কী হলো তাদের?

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার ঈদে একসঙ্গে দেখা গেছে। ‘ইত্যাদি’তে দেখা গেছে এই দুই তারকাকে। দর্শকপ্রিয় জনপ্রিয় অনুষ্ঠানটিতে একটি নৃত্যে পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।

সংগীতশিল্পী পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণের কণ্ঠে গানটির নৃত্যে সিয়াম-মেহজাবীনের সঙ্গে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরাও ছিলেন। এতে সিয়াম-মেহজাবীনের পারফর্ম বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।

এবার এই জুটির মধ্যেই বিভেদ দেখা গেল! সোমবার সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে বিকাল ৪টা ২৫ মিনিটে এক স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’

অভিনেত্রীর এমন স্ট্যাটাসের ঠিক কিছুক্ষণ পরই পাল্টা একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ অভিনেতা বিকাল ৪টা ৪১ মিনিটে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই।’

এদিকে মেহজাবীন কিংবা সিয়াম হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন―সেটি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নাটকের প্রচারণা হবে হয়তো। আবার কেউ কেউ ধারণা করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণা করছেন তারা।

এন এস

সম্পর্কিত খবর