শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন আজ সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। নির্বাচনকালীন সরকার পুনঃপ্রবর্তন ও নতুন নির্বাচনের দাবিতে দলটি এ কর্মসূচি দিয়েছে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করে।

বিএনপি জানিয়েছে, রাজধানীতে দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে কালো পতাকা মিছিল করবেন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি মিছিল বের করে উত্তরা, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে। আর মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে থেকে মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বেলা ২টায় এসব মিছিল হয়। আর এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুগপৎভাবে কালো পতাকা মিছিল করে। বিকালে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে এসব মিছিল হয় বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মিছিল করে বিএনপি।

সম্পর্কিত খবর