শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন এবং ৩১ জন ময়মনসিংহ বিভাগে। গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই ৯২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে পাঁচ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

সম্পর্কিত খবর