শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য দেখা গেছে। এক্সচেঞ্জটিতে গত সপ্তাহের মোট লেনদেনের ৩৮ দশমিক ৭ শতাংশই ছিল খাতটির দখলে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির পাঁচটিও ছিল ব্যাংকের।

গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ কোম্পানি ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৮ দশমিক ১৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৫১৩ কোটি ৬৪ লাখ টাকার বেশি। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার ২৮ কোটি ৭ লাখ ৪ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেনের ৭ দশমিক ৯৪ শতাংশই ছিল ব্যাংকটি দখলে। আগের সপ্তাহের তুলনায় ওই সময় ব্যাংকটির লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ১৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৪ দশমিক ৮৩ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।

মোট লেনদেনের ৪ দশমিক ২৬ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ব্যাংকটির ১৮ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬৮ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ব্যাংকটির লেনদেন বেড়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। আর এক্সচেঞ্জটির মোট লেনদেনের ২ দশমিক ৮২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৭৭ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টাকার ১ কোটি ৯০ লাখ ২ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ১৭৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার ৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়েছে। এ সপ্তাহে ব্যাংকটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১৬ দশমিক ২৩ শতাংশ। আর এক্সচেঞ্জটির মোট লেনদেনের ২ দশমিক ৮১ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো ফরচুন সুজ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের লেনদেন গত সপ্তাহে কমেছে ৬ দশমিক ১৩ শতাংশ। এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১ দশমিক ৯৭ শতাংশ ছিল ব্যাংকটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ৭ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ৪৭ লাখ ৩ হাজার টাকা।

সম্পর্কিত খবর