শিরোনাম
down of head

সাপ্তাহিক দর কমার শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসের তিনদিনই দরপতন হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫৭ লাখ ২৭ হাজার ৩৩৩ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে ৬ দশমিক ৬৩ শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ৬০ লাখ ৭ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২০ লাখ ২ হাজার ৩৩৩ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬ দশমিক ২৮ শতাংশ দর কমেছে। সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা।

গত সপ্তাহে ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৫০ লাখ ৬০ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ৬০ শতাংশ। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় পরের অবস্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫৬ শতাংশ। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির মোট ৮৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২৯ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে— মুন্নু ফ্যাব্রিকস, খুলনা পওয়ার, এমারেল্ড অয়েল ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্পর্কিত খবর