সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে ২ হাজার কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে ব্যাংকের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। এতে ভাইস চেয়ারম্যান রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, কোম্পানি সচিব মামুনুর রশীদ, এফসিএস এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। পাশাপাশি সংঘ স্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়।
এছাড়া ৩১তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ২০২৫ সালের পরিচালন ফলাফল তুলে ধরেন। তিনি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত উদ্যোগ সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংক সম্মিলিতভাবে ১১ হাজার ৯৭৮ দশমিক ৪৩ মিলিয়ন টাকা (প্রায় ১,১৯৭.৮৪ কোটি টাকা) পরিচালন মুনাফা অর্জন করেছে।
৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৪৩৯ হাজার ২৩৪ দশমিক ৯০ মিলিয়ন টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ৫৫৪ হাজার ৪২৪ দশমিক ৫৬ মিলিয়ন টাকা। একই সময়ে ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় ছিল ২.৫১ টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫.৭৪ টাকা এবং মূল্য-আয় অনুপাত ছিল ৩.৬২ গুণ।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকের রেগুলেটরি মূলধন দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৬ দশমিক ১৮ মিলিয়ন টাকা। আয় অনুপাতে ব্যয়ের হার ছিল ৩৯.৫৬ শতাংশ।
সভা শেষে চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে শেয়ারহোল্ডারদের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যাংকের ব্র্যান্ড ইমেজ, কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও উন্নত করতে শেয়ারহোল্ডারদের পরামর্শ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
৩১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন।
সভার শেষে চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যাংকের ব্র্যান্ড ইমেজ, কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও উন্নত করতে শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


