শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সরকার বেশিদিন ক্ষমতায় নাই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই। এই দেশে সব জিনিসের দাম বেড়েছে। শুধু দাম কমেছে দুটি জিনিসের- নারী ও শিশুর। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আমাকে গুলি করলে যদি চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে তবে আমাকে গুলি করুন। আমি শার্টের বোতাম খুলে দিচ্ছি। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। ১/১১তে আওয়ামী লীগের কোন নেতাকর্মী শেখ হাসিনার মুক্তি দাবি করেনি। আমি গয়েশ্বর রায় শেখ হাসিনার মুক্তি দাবি করেছিলাম।

আজ সকাল ১০টায় জিনজিরা বাস রোড কেরানীগঞ্জ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও তার অঙ্গসংগঠন আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় আরো বলেন, পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবা দেয়ার সুযোগ নেই। তারা বিভিন্ন ভিআইপিদের প্রটোকল নিয়ে ব্যস্ত থাকেন। সমস্ত পুলিশ কর্মকর্তা খারাপ নয় কিছু সংখ্যক খারাপ পুলিশ কর্মকর্তার জন্য সমস্ত পুলিশ বাহিনী দুর্নামের ভাগি হচ্ছেন।

ঈশ্বর যদি আগামীতে কোন দিন আমাদেরকে ক্ষমতায় আনে তবে আওয়ামী লীগের এই অত্যাচারের কোন প্রতিশোধ নেব না। সবাই মিলে মিশে দেশের উন্নয়নের জন্য কাজ করবো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি এডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওমর শাহ নেওয়াজ সহ দক্ষিণ কেরাণীগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর