শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সমুদ্র শহরে প্রথম ঈদ করবেন রাজ-পরী

বিয়ের পর প্রথম ঈদ, বিশেষ আয়োজন তো থাকবেই। সেই আয়োজন ঢাকায় নয়, সাগরপাড়ে। তাই তো ঈদের আগের দিন সকাল হতেই ঢাকা ছেড়েছেন ঢালিউডের আলোচিত দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরী মণি।

কালো পোশাকে অন্তর্জালে বিমানে চড়ার ছবি আপলোড করে সেই খবর জানিয়ে দিয়েছেন নায়ক-নায়িকা।

জানা গেছে, এ যুগলের ঈদ-গন্তব্য সমুদ্র শহর কক্সবাজার; সাগরপাড়ে ঈদের ছুটি কাটিয়ে আবার ঢাকায় ফিরবেন। তাঁদের এই ঈদযাত্রায় সঙ্গী হয়েছেন পরী মণির নানা শামসুল হকসহ পরিবারের আরও এক সদস্য।

শরিফুল রাজ সম্প্রতি জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার প্রথম লটের শুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘হাওয়া’, ‘পরান’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ সিনেমা। শুট করেছেন সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমার।

অন্যদিকে, মা হতে যাওয়া পরী মণি আপাতত কাজ থেকে বিশ্রামে আছেন।

রাজ ও পরী ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন, পরে বিয়ে করেন। সেই খবর প্রকাশ্যে আনেন চলতি বছরের শুরুতে।

সম্পর্কিত খবর