শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সবার জন্য উন্মুক্ত হলো টুইটারের ‘স্পেসেস’

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার। গত বছরের নভেম্বরে মাইক্রো ব্লগিং সাইটটি নিজেদের ক্লাব হাউজে অডিওকেন্দ্রিক চ্যাটরুম সফল করতে উন্মোচন করে ‘স্পেসেস’। তবে তা সবার জন্য উন্মুক্ত ছিল না।

শুধুমাত্র যে হোস্টের ফলোয়ার ৬০০ বা ততোধিক, তারাই এই সুযোগ কাজে লাগাতে পেরেছে। তবে এবার সবার জন্য স্পেসেস উন্মুক্ত করতে চলেছে টুইটার। প্রায় একবছর পর এবার ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, টুইটার মূলত শিডিউলের তুলনায় একটু পিছিয়ে। কেননা প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছিল চলতি বছরের এপ্রিলেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ‘স্পেসেস’।

সম্প্রতি স্পেসেস টিম ফিচারটি সবার জন্য উন্মোচনের ঘোষণা দিয়ে টুইটার জানায়, এখন থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে তারা একটি জিআইএফ অফার করেছে যেখানে এর ব্যবহারবিধি বোঝানো আছে।

ভার্জ আরও জানায়, স্পেসেস-এ টুইটার কর্তৃপক্ষ নতুন কিছু ফিচার এনেছে। ফলে এতে ১০ জন বক্তাকে কো-হোস্ট বানানো যাবে। স্পার্ক প্রোগ্রাম এবং টিকেটেড স্পেসেস নামে একটি পরীক্ষামূলক ফান্ড তৈরির ব্যবস্থা রয়েছে। এটি এমন একটি অডিও রুম হিসেবে পরিচিত থাকবে যেখানে অংশ নিতে মূল্য পরিশোধ করতে হবে। এর বিশেষ অপশনগুলো নিয়ন্ত্রণের সুযোগ সবাইকে না দিয়ে শুধু হোস্টকে দেওয়া হবে।

সম্পর্কিত খবর