সকল গ্রাহকের বীমা দাবী পরিশোধ করবে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স

গত দু’বছরে (২০২০-২০২১) গ্রাহকদের মাঝে কোটি কোটি টাকার বীমা দাবী চেক বিতরণ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে সকল গ্রাহকের বীমা দাবী পরিশোধ করবে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড,  এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী।

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে  চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর হিসাব বিভাগের কর্মকর্তা মো. মাঞ্জারুল এর স্বাস্থ্য বীমা চেক এবং প্রতিষ্ঠানটির অপর গ্রাহক মোঃ ইব্রাহিম এর মেয়াদ পূর্তি দাবীর চেক হস্তান্তর করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী,  অতিঃ ব্যবস্থাপনা পরিচালক বাবু সুমল চন্দ্র দাস, সিএফও মোঃ ফিরোজ আলম, পিডি আইডিপিএস মোঃ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

চেক বিতরনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী বলেন,  বীমা দাবী পরিশোধের মধ্য দিয়ে গ্রাহকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে এই জীবন বীমা প্রতিষ্ঠানটি। যার ধারাবাহিকতায় গত দু’বছরে (২০২০-২০২১) গ্রাহকদের মাঝে কোটি কোটি টাকা বীমা দাবীর চেক বিতরণ করা হয়েছে। আগামী বছরের (২০২২) মধ্যে সকল গ্রাহককে তাদের বীমা দাবীর টাকা পরিশোধ করা হবে। দাবী পরিশোধের মধ্যদিয়েই দেশের সেরা বীমা প্রতিষ্ঠান হতে চায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স।

সম্পর্কিত খবর