শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। দুজনেই যার যার জায়গায় প্রতিষ্ঠিত। ২০০৬ সালে ভালোবেসে ঘর বাঁধেন সুরিয়া-জ্যোতিকা। তবে বেশ কিছুদিন ধরেই তাদের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জ্যোতিকা।

জানা গেছে, ১৮ বছর ধরে সংসার করছেন সুরিয়া-জ্যোতিকা। এক কন্যা ও এক পুত্রসন্তানের বাবা-মাও হয়েছেন এই তারকা দম্পতি। মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা জ্যোতিকার। তবে বিয়ের পর পাড়ি জমান চেন্নাইয়ে।

স্বামী-সন্তানদের নিয়ে চেন্নাইতেই বসবাস করে আসছিলেন জ্যোতিকা। কিন্তু সম্প্রতি সন্তানদের নিয়ে মুম্বাইয়ে বসবাস শুরু করেছেন তিনি। মূলত এরপরই সংসার ভাঙার গুঞ্জর চাউর হয় তাদের।

এ প্রসঙ্গে জ্যোতিকা বলেন, আসলে বিয়ের পর সিনেমা থেকে দূরে ছিলাম। ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। সেখানে বলিউডের দুটো সিনেমাও রয়েছে। এজন্য মুম্বাইয়ে পুনরায় বসবাস শুরু করেছি। যাতে প্রতিশ্রুতি দেওয়া সিনেমার কাজ এবং ছেলে-মেয়েদের পড়াশোনা ঠিক থাকে।

গেল বছর মুম্বাইয়ের অভিজাত এলাকায় মোটা অঙ্কের অর্থ ব্যয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনেন সুরিয়া-জ্যোতিকা। ৯ হাজার স্কয়ার ফুটের এই ফ্ল্যাটটির মূল্য ৭০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৯১ কোটি টাকার বেশি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপার’ সিনেমার শুটিংয়ে জ্যোতিকার সঙ্গে প্রথম দেখা হয় সুরিয়ার। এরপর একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তারা। ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় সুরিয়া-জ্যোতিকার। পরে ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর অনেকটা গোপনেই গাঁটছড়া বাঁধেন তারা।

সম্পর্কিত খবর