শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

শ্রীলঙ্কায় পার্লামেন্ট থেকে রাজাপাকসের ভাইয়ের পদত্যাগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ জুন) নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরকার থেকে সরে গেলেন তিনি।পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় বাসিল রাজাপাকসে সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমি আর কোনো সরকারি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকব না। তবে আমি রাজনীতি থেকে সরে যেতে পারব না এবং যাবও না।

এর আগে চলমান অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট গণবিক্ষোভের কারণে গত মাসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। অবশ্য প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও মাহিন্দা এখনও সংসদ সদস্য রয়ে গেছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এরপর থেকে তামিল সংকটসহ বহু সমস্যা মোকাবিলা করতে হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে। বর্তমানে আর্থিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। এই সংকট থেকে আদৌ পুনরুদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে-সহ গোটা রাজাপাকসে পরিবারকে দায়ী করছে লংকানরা। কারণ করোনাভাইরাস মহামারি, উচ্চাভিলাষী ও অলাভজনক বিভিন্ন প্রকল্পে সরকারের বিনিয়োগ, ত্রুটিপূর্ণ করনীতি ও সরকারি অব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে।

আর এই কারণেই দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। দল, মত, সম্প্রদায় নির্বিশেষে শ্রীলঙ্কার নাগরিকরা একজোট হয়ে রাস্তায় নেমেছেন। চলছে প্রতিবাদ, বিক্ষোভ।

অবশ্য পদত্যাগের দাবিতে দেশের জনগণ আন্দোলন চালিয়ে এলেও দিন দু’য়েক আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেছেন, মেয়াদের বাকি দুই বছর পূর্ণ করেই ক্ষমতা ছাড়বেন তিনি। একইসঙ্গে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়েছেন।

গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দেওয়া হয়েছে। মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা থেকে বিদায় নেব। পরবর্তীতে নির্বাচনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না।

সূত্র: রয়টার্স।

সম্পর্কিত খবর