শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শ্রাবন্তীর পাশেই আছি: নুসরাত

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অপরদিকে নুসরাত জাহান ২০১৯ সাল থেকে তৃণমূলের সংসদ সদস্য। দুইজন বিপরীত ধারার রাজনীতি করলেও নিজেরা ভালো বন্ধু।

বিজেপি ছাড়ার খবর জানিয়ে শ্রাবন্তী টুইট করে লেখেন, সব সম্পর্ক ছিন্ন করলাম বিজেপির সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে এই দলের হয়ে নির্বাচনে লড়াই করেছি আমি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজের মনোভাবের অভাব রয়েছে তাদের।

বৃহস্পতিবার একটি রেডিও চ্যানেলের ইউটিউব টক শো— ‘ইশক উইথ নুসরাত’-এর আনুষ্ঠানিক ঘোষণায় শ্রাবন্তীকে নিয়ে মুখ খুললেন নুসরাত। খবর আনন্দবাজার পত্রিকার।

নুসরাত বলেন, শ্রাবন্তী আমার বন্ধু। খুব ভালো বন্ধু। যা সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক বা বিজেপি, কোনো ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক— ওর পাশে আমি সব সময় আছি।’

শ্রাবন্তীর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাইলেন না তৃণমূলের এ সংসদ সদস্য।

১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে হেরে যান তিনি। এরপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল এ অভিনেত্রীর। অবশেষে দল ছেড়ে দিলেন শ্রাবন্তী।

সম্পর্কিত খবর