শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শোকস্তব্ধ অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দাদি ভারতী দেবী মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ৮২ বছর বয়সী ভারতী দেবী বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল রোববার দুপুরে জিয়াগঞ্জেই মৃত্যু হয় তার।

২০২১-এ মাকে হারিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি। দাদিকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিৎ। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল স্ত্রী কোয়েল সিংকে স্কুটিতে চাপিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎ। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গাতীরেই রয়েছে শ্মশান। সেখানেই ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে অরিজিৎ, কোয়েল সিং ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিং।

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিংয়ের মায়ের। করোনা আক্রান্ত হয়ে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনে ভর্তি ছিলেন গায়কের মা, পরবর্তী সময়ে ঢাকুরিয়া আমরিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিড-মুক্ত হলেও শেষমেশ মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরিজিতের মা।

সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিতের উদ্যোগে যে স্কুল ও হাসপাতাল তৈরি হচ্ছে, তার জন্য ইতিমধ্যেই জমির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে অরিজিতের।

 

সম্পর্কিত খবর