শিরোনাম
down of head

শেয়ারের দর বাড়লেও সূচক এবং লেনদেনে পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়লেও ডিএসইর প্রধান সূচক কমেছে। এর আগের কার্যদিবসেও সূচক নিম্নমুখী ছিল। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। এর আগের কার্যদিবসেও এই ধারা অব্যাহত ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ছয় হাজার ২৫৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১ হাজার ৩৫৯ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৩২ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৩ কোটি ৯৩ লাখ টাকা কমেছে। এদিন ২৩ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৮টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ১৪৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ৫৫ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৩১ কোটি ২০ লাখ, আফতাব অটোমোবাইল লিমিটেডের ২৫ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ৫ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ কোটি ৮৫ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২০ কোটি ৩৭ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৯ কোটি ৩৯ লাখ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ১৯ কোটি ২৪ লাখ, এবি ব্যাংক লিমিটেডের ১৬ কোটি ৮১ লাখ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ৬৯ শতাংশ, এসকোয়্যার নিট কম্পোজিট প্যানেল লিমিটেডের ৯ দশমিক ৬৮ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯ দশমিক ০২ শতাংশ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৮ দশমিক ৯৭ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৮ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৭ দশমিক ৩১ শতাংশ, জাহিন স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ এবং এসএস স্টিল লিমিটেডের ৬ দশমিক ৩৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১০ হাজার ৭৫১ দশমিক ৭৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে ১৭ হাজার ৯৫০ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টির এবং কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর। সিএসইতে গতকাল মোট ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৫ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯৩ লাখ ৮০ হাজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮১ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪৫ লাখ ৭০ হাজার, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫ লাখ ৭০ হাজার, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৪২ লাখ ৩০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪১ লাখ ৩০ হাজার, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৩৬ লাখ ১০ হাজার এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সম্পর্কিত খবর