শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেয়ারবাজারে আসতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় দেশের চতুর্থ প্রজন্মের বিমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে কোম্পানিটি।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের দেড় কোটি সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তুলবে। তা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, সরকারি ট্রেজারি বন্ডের জন্য ৮ কোটি ৪০ লাখ টাকা, এফডিআরে বিনিয়োগের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা এবং আইপিওর জন্য ১ কোটি টাকা ব্যয় করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশে জীবন বিমা ব্যবসা করার অনুমোদন দেয় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদন পেয়ে ওই বছরের আগস্ট থেকেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করে কোম্পানিটি।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত, জেনিথ ইসলামী লাইফ ২৮ কোটি ৩৪ লাখ টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিলো ৩০ কোটি ৩২ লাখ টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিলো ১৭ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

কোম্পানিটির বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর