শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শুভেচ্ছাদূতের কাজ নিয়ে ব্যস্ত নুসরাত ফারিয়া

ছিলেন উপস্থাপিকা। এরপর আসলেন অভিনয়ে। হলেন চিত্রনায়িকা। কাজ করছেন ঢাকা ও কলকাতা দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। কিন্তু এ নায়িকা অভিনীত হিট সিনেমার নাম খুব একটা জোরে উচ্চারিত হবে না কারো গলায়।
তবু ফারিয়া ব্যস্ত। ঢাকার চেয়ে কলকাতার সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। সিনেমার চেয়েও বেশি ব্যস্ততা বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া নিয়ে।

এ মুহূর্তে এই চিত্রনায়িকা দেশের একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। চুক্তি অনুযায়ী, তাদের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন। আগে থেকেই এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া।

সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে আবারো এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানে সেনিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করছেন গত কয়েক বছর ধরে।

এদিকে ‘প্রাণ ফ্রুটো’রও শুভেচ্ছাদূত হয়েছেন এই নায়িকা।  চুক্তি বাড়িয়েছেন ক্লিয়ার শ্যাম্পুর প্রোডাকশন কোম্পানির সঙ্গে। বর্তমানে এসব কোম্পানির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমার জন্য এটা সত্যিই অনেক আনন্দের ও ভালো লাগার যে, আমি যেসব প্রতিষ্ঠানের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেল হিসেবে কাজ করছি তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার কাজ বিবেচনা করে নতুন করে চুক্তি করছেন। একজন শিল্পী হিসেবে আমি আমার অবস্থান থেকে কাজটা শতভাগ সততার সঙ্গে করার চেষ্টা করি এবং আজীবন তাই করব।

এদিকে গত বছরের শেষ দিকে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। দেশেও ‘সে আসে ধীরে’ নামে একটি সিনেমা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর