শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

শুদ্ধাচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৩১ শে ডিসেম্বর-২১ ( শুক্রবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ শুদ্ধাচার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হয়।

দুটি ভাগে অনুষ্ঠিত কর্মশালার প্রথম ভাগে বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত কর্মচারীরা এবং সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম. আমিনুর।

প্রধান অতিথি ভিসি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নতুন খ্রিষ্টীয় বছর ২০২২-এর জন্য শুভকামনা জানান। তিনি বলেন, বৈশ্বিক মহামারী ও কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০২১ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যে সংকটে পড়েছিল, তা কার্যকরভাবে কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা আরম্ভের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সচল হয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। তিনি আরও বলেন, আমি আশা করি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের নিজ নিজ দায়িত্বপালনে কাজে লাগাবে, তিনি রিসোর্স পার্সন জনাব এম. আমিনুরকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিযুক্ত হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়টির প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির মাত্র কয়েকদিনের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

 

 

সম্পর্কিত খবর