শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

শীতের সকালে কাদাপানিতে লাফালাফি, অসুস্থ নায়ক-নায়িকা

দেশজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। আর ডিসেম্বর জুড়েই তাপমাত্রা কমতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পৌষের সকালে ঘুম ভাঙতে এমনিতেই বেলা গড়িয়ে যায় আর সেখানে ভোরে উঠে কাদাপানিতে লাফালাফি! বিষয়টি যে শুধু কঠিনই নয়, দুষ্করও বটে। সেটাই করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। আর সেটি করতে গিয়ে একেবারে বিছানায় তারা!

নায়ক জয়কে রীতিমতো অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধ সেবন করতে হচ্ছে আর নায়িকার লেগেছে ঠান্ডা। তাই শুটিংও আপাতত প্যাকআপ। ঘটনাটা ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যধারণের কারণে। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। সিনেমার একটি গানের দৃশ্য গতকাল মঙ্গলবার শুরু হয়েছিল রাজধানীর ৩০০ ফিটের পাশে।

জয় বলেন, ‘যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমাকে তো একেবারের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে।’

 

তিনি জানান, গতকাল সকাল থেকে সারা দিন সিনেমার শুটিং হয়েছে। আজকেও কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের সিডিউল রাখা হয়েছিল। তবে আপাতত শুটিং বন্ধ।

গানের কথাগুলো এমন, ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

অপু-জয় ছাড়া প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

সম্পর্কিত খবর