শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পরিবেশমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়ান টাইম প্লাস্টিকমুক্ত করার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পানির বোতলসহ ওয়ান টাইম প্লাস্টিকমুক্ত করতে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শনিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দূষণমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশকে ওয়ার টাইম প্লাস্টিকমুক্ত ঘোষণা করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক বর্জ্যমুক্ত হলে এর সঙ্গে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ সম্পর্কে জানতে পারবে। শুধু, প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের বর্জ্য মুক্ত হতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে।’

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য স্কুল, কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রী এসময় প্রতিষ্ঠানটির বিজ্ঞানাগারসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ’

অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীন-সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

মন্ত্রী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত খবর