শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাটে এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম দিলীপ কুমার মন্ডল। এ ঘটনার ওই ছাত্রী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।

এরই মধ্যে ওই শিক্ষককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। ২০ মে’র মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শিক্ষক দিলীপ উপজেলার মাছুয়াখালি এলাকার বাসিন্দা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দিলীপের বিরুদ্ধে আরও ছয়জন ছাত্রী বিভিন্ন সময় একই অভিযোগ করেছে।

কমিটিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহ আলম মিয়াকে প্রধান করা হয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইসমত আরা বেগম, রতন কুমার চক্রবর্তী ও মো. কামাল পারভেজকে সদস্য করা হয়েছে।

ওই ছাত্রী জানায়, গত সোমবার তাকে শিক্ষকের বাসায় একা পড়তে যেতে বলা হয়। সে রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানায়। শাসনের নামে শিক্ষক তাকে নানাভাবে যৌন হয়রানি করেছে বলে জানায় এই ছাত্রী।

এদিকে, অভিযোগের পর থেকে শিক্ষক দিলীপ কুমার মন্ডল পালিয়ে বেড়াচ্ছেন। তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, প্রতিবেদন পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর