শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

শিক্ষকের কবজি কেটে বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৭

কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে বাশঁগ্রাম আলাউদ্দীন আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার আলোচিত ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৪ জুন) কুষ্টিয়ার র‍্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডর ইলিয়াস খান জানান, কলেজ শিক্ষকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলার আসামিদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গত শুক্রবার (৩ জুন) রাতে র‍্যাব-১২ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সম্মিলিত অভিযানে বিভিন্নস্থান থেকে ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই ওই শিক্ষকের গ্রাম কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোশারফ হোসেন মশা (২৬), নাজিম উদ্দিন (২৭), সামাদ (২৭), মুহাইমেন হোসেন (২৭), হালিম (৪০), পলাশ (২৩) ও মুকুল (৪২)।

গ্রেপ্তারের সময় পলাশের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৩১ মে মঙ্গলবার দুপুরে কুুষ্টিয়ার কুমারখালির বাশঁগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন (৫২) নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। বেলা ২টার দিকে বংশীতলা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা কয়েকজন সন্ত্রাসী ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে।

ঘটনার পরদিন তোফাজ্জেল হোসেনের ছেলে নাজমুছ সাকিব কুষ্টিয়া মডেল খানায় ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। হাসপাতালে চিকিৎসায় তোফাজ্জেলের হাত জোড়া দেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর