শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শাহরুখ পুত্র গ্রেপ্তার, শুটিং বন্ধ রেখেছেন সালমান!

ক্যারিয়ারজুড়ে তেমন কোনও বিতর্ক যাঁকে স্পর্শ করতে পারেনি তিনি বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেই সুপারস্টারের ছেলে আরিয়ান খান প্রেপ্তার হয়েছেন মাদক মামলায়; এরপরই বেশ ভেঙ্গে পড়েছেন বলিউড কিং খান।

তাই তো নিজের সকল শুটিং অনির্দিষ্টকালের জন্য শুটিং স্থগিত রেখেছেন। এমন খবর কিং খান ভক্তদের জানার কথা বেশ আগেই।

এবার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবর, আরিয়ানের গ্রেপ্তার বলিউড ভাইজান সালমান খানের শুটিংয়েও প্রভাব পড়েছে। এক সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, সালমান খান আরিয়ানের গ্রেপ্তার নিয়ে বেশ উদ্বিগ্ন। বর্তমানে তিনি বিগ বসের শুট করলেও, গেল সপ্তাহে ‘টাইগার থ্রি’ সিনেমার রিহার্সালে অংশ নেননি বলিউড ভাইজান। ‘টাইগার থ্রি’ সিনেমাতে দেখা যাবে বলিউড কিং খানকেও। ‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’ সিনেমা দুটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে যশরাজ স্টুডিওতে ‘টাইগার থ্রি’র শুটে ফেরতে পারেন সালমান খান।

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান জামিন পাবেন কি না তা জানা যাবে আগামী ২০ অক্টোবর। দুই পক্ষের শুনানি শেষে ওই দিন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিশেষ আদালত দিন ধার্য করেছেন।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

সম্পর্কিত খবর