শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ডিভোর্স : মাসে ৮ লাখ টাকা ভরণপোষণ চান শ্রাবন্তী

 

আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও গত এক বছর ধরেই আলাদা থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশান সিং। পুণরায় সংসার করতে চেয়ে রোশান মামলা করলেও বিচ্ছেদ চেয়ে পাল্টা মামলা করেছেন শ্রাবন্তী।

গত ১৬ সেপ্টেম্বর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী। ক্রিমিনাল প্রোসিডিউর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছে ভরণপোষণের জন্য অর্থ চেয়েছেন শ্রাবন্তী।

রোশানকে ভরণপোষণের বাবদ কত টাকা দিতে হবে এ নিয়ে কৌতূহলের শেষ নেই শ্রাবন্তী ভক্তদের মাঝে। এবার জানা গেল মাসে প্রায় আট লাখ টাকা ভরণপোষণ দাবি করেছেন এ অভিনেত্রী।

রোশান সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল বলেন, ‘শ্রাবন্তীর পক্ষ থেকে ভরণপোষণের মামলা দায়ের করা হয়েছে। যেখানে রোশানের কাছে প্রতি মাসে ৭ লাখ রুপি দাবি করেছেন শ্রাবন্তী। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৯৮ হাজার ১৪৯ টাকা। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ’

আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর আগে শিয়ালদহ ফাস্টট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান।

২০০৩ সালে নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।

এরপর ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন, সেই সংসারও ভাঙনের পথে। গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন তারা, আইনি বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা।

এরইমধ্যে শোনা যাচ্ছে, শ্রাবন্তী আবারও নতুন প্রেমে জড়িয়েছেন। তার নতুন প্রেমিক কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী।

সম্পর্কিত খবর