শিরোনাম
down of head

শামীম-রিপনের নৈপূণ্যে ফাইনালে বাংলাদেশ এইচপি

জিশান আলম আজ আর দ্যুতি ছড়াতে পারেননি। পারভেজ হোসেন ইমনের ব্যাটিংও ছিল না টি-টোয়েন্টি সুলভ। তানজিদ হাসান তামিম আভাস দিলেও বড় হয়নি ইনিংসটা। অধিনায়ক আকবর আলীও ব্যর্থ হয়ে ফিরে যান। তাতে শঙ্কা জেগেছিল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার। তবে এতদিন ধরে নিষ্প্রভ আফিফ হোসেন ধ্রুব আর শামীম হোসেন পাটোয়ারি খোলস ছেড়ে বেরিয়ে ধরলেন হাল।

তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ এইচপি যে পুঁজি পেয়েছে, সেটা অবশ্যই স্বস্তির ছিল না। তবে বোলাররা ছিলেন দারুণ। তাদের নৈপুণ্যেই শেষ অবধি নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে এসেছে ২১ রানের জয়। যে জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে লাল সবুজের তরুণদের।

ধোনির জন্য ফিরে আসছে আইপিএলের পুরনো আইন?ধোনির জন্য ফিরে আসছে আইপিএলের পুরনো আইন?
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১৩৮ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শামীম পাটোয়ারী। ৩৪ বলে তার ইনিংসটি সাজানো ছিল চারটি চারে। আফিফ ১৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ২২ রান। এছাড়া ২০ বলে ২১ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। তার ব্যাট থেকে আসে একটি ছক্কা। গোটা ইনিংসে ছক্কাও ঐ একটিই।

৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়ে এনটি স্ট্রাইকসের সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেমন্ড।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৭ রানেই থামে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন জ্যাক ওয়েটহেরাল্ড।

‘অহংকারী’ এমবাপ্পেকে ‘নম্র-ভদ্র’ বললেন রিয়াল কোচ‘অহংকারী’ এমবাপ্পেকে ‘নম্র-ভদ্র’ বললেন রিয়াল কোচ
বাংলাদেশ এইচপির হয়ে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। রাকিবুল হাসানের ঝুলিতে আছে দুটি। এছাড়া আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি নিয়েছেন একটি করে উইকেট।

আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি। পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়ে তারা ফাইনালে উঠে।

এন এস

সম্পর্কিত খবর