শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি?
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বাবা হারিয়েছেন গত মাসের শেষের দিকে।
বাবার মৃত্যুর পর থেকেই বিমর্ষ তিনি। যেন মেনে নিতে পারছেন না বাবার শূন্যতা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে পোস্ট করছেন।
বাবার স্মৃতিচারণা করছেন। বাবা হারানোর কষ্টে মিষ্টি জান্নাত যখন শোকাহত, তখন সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিকর মন্তব্য অভিনেত্রীকে আরো বেশি আঘাত দিচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী জানালেন, বাবার মৃত্যুর পর ভেঙে পড়ার কারণে অনেকেই বলছেন শাকিব খানের জন্য নাকি কষ্ট পাচ্ছেন তিনি!
তিনি বলেন আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি? এগুলো মিডিয়ার বিভ্রান্তিকর বক্তব্য।


