down of head

শাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্য টালিউড প্রযোজকের

যার নামে চলে ঢাকাই সিনেমা, তিনি নাকি অভিনয় জানেন না! বলছিলাম ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের কথা। বাংলাদেশের এই সুপারস্টার সম্পর্কে এমনই এক মন্তব্য করেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার।

সম্প্রতি দেশ টিভির এক প্রতিবেদনে প্রচারিত অডিও বার্তায় রানা বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাঁদের তুলনায় অতটা ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান ছবি করলেও হলগুলো শাকিবের সিনেমায় ততটা আগ্রহী নয়। বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের।’

এ সময় শাকিব খানকে আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতে বলেন তিনি।

সমালোচক হিসেবে বেশ পরিচিতি আছে রানা সরকারের। প্রায় সময় পশ্চিমবঙ্গের নায়কদেরও কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। অভিনয় শিল্পীদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টারও।

সম্পর্কিত খবর