শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

চক্ষু হাসপাতাল নির্মাণ করবেন রোজিনা

রাজবাড়ীর গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। খুব তাড়াতাড়িই চক্ষু হাসপাতালটির নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান তিনি।

শনিবার বিকালে নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের নানাবাড়ি এলাকার জুড়ান মোল্লার পাড়ায় ইফতারসামগ্রী বিতরণের সময় তিনি এ কথা জানান।

এদিন তিনি নিজ হাতে প্রায় ৫ শতাধিক গরিব রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দেন। এর আগে তিনি অসহায় শতাধিক নারী ও পুরুষের হাতে জাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এ বিষয়ে রোজিনা বলেন, চলছে পবিত্র রমজান মাস। আর সেই রমজান মাসেই নিজ গ্রামের অসহায়, দুস্থ, মসজিদের মুসল্লি ও রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে আমার আরও ইচ্ছা আছে নানাবাড়ির এলাকার মানুষের জন্য আরও ভালো সমাজসেবামূলক কাজ করার। এ ছাড়া পরে রাজবাড়ীর গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করব। তবে খুব তাড়াতাড়িই ওই চক্ষু হাসপাতালটির কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, চিত্রনায়িকা রোজিনা তার নানাবাড়ি এলাকায় ২০২২ সালের ১ এপ্রিল তুরস্কের নকশায় দুই কোটি টাকা ব্যয়ে মা খাদিজা (রা.) নামে দশ গম্বুজবিশিষ্ট একটি নান্দনিক মসজিদ নির্মাণ করেন। যে মসজিদটিতে এলাকার মানুষ নামাজ আদায় করতে পারছেন।

সম্পর্কিত খবর