শিরোনাম
icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান
down of head

শরীয়াহ কাউন্সিল সভা করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স

 

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এই সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির শুরু থেকে সকল কার্যক্রম ইসলামী শরীয়াহ সম্মত উপায়ে পরিচালিত হওয়ায় শরীয়াহ কাউন্সিলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ২০২২ সালের ব্যবসা বর্ষে কোম্পনির সার্বিক উন্নয়ন কামনায় দোয়া করেন।

 

শরীয়াহ কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন, শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, যিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশের চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান, মুফতি মাওলানা মীজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বায়তুল মুকাররম; সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ, প্রতিষ্ঠাতা, ড. শায়েখ রেদওয়ান আল মাদানী কমপ্লেক্স, বাউফল, পটুয়াখালী।

সদস্য, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, খতিব, মসজিদে গাউসুল আযম, মহাখালী, ঢাকা; সদস্য, ড. মো. আতাউর রহমান মিয়াজী, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়; সদস্য, প্রফেসর ড. আ. ক. ম. আব্দুল কাদের, প্রফেসর, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সদস্য, মাওলানা এম শামাউন আলী মাদানী, ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ; সদস্য, মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, পেশ ইমাম ও খতীব, বঙ্গভবন জামে মসজিদ, রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা।

ভার্চুয়ালি ইটালির রাজধানী রোম থেকে যুক্ত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্য, মুফতি ওয়ালি উল্লাহ খান ইদ্রিস, খতিব, মসজিদ-ই-মক্কী, রোম, ইতালি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- উলামা কাউন্সিল অফ ইতালি।

সদস্য, কিবরিয়া গোলাম মোহামাদ, চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সদস্য, মো. শাহ্‌ জামাল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পর্কিত খবর