শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

লোকসানে থাকা সেই কে অ্যান্ড কিউয়ের মুনাফায় চমক

মাল্টিমোড গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড তৃতীয় আর্থিক প্রতিবেদনে মুনাফার চমক দেখিয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১১ পয়সা।

২০২২ সালের অর্ধ-বার্ষিকে প্রতি শেয়ারে লোকসান ছিল ১৬ পয়সা। পরের বছরে ২০২৩ সালে তার বিপরীতে শেয়ারপ্রতি আয় করে ২৬ পয়সা। লোকসানের সেই অবস্থান থেকে চলতি বছরে তৃতীয় আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা।

মাল্টিমোড গ্রুপের কোম্পানিটি করোনা পরবর্তী সময়ে অর্থাৎ ২০২২ সালে আর্থিক সক্ষমতা অনেক কমে। যে কারণে মাত্র ২৯ লাখ টাকা মুনাফা করলেও বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিতে পারেনি। সেই প্রতিষ্ঠান চলতি বছরের আর্থিক সক্ষমতায় চমক সৃষ্টি করেছে।

বর্তমানে কারখানা প্রাঙ্গণে একটি সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা এবং ভুটান ও ভারত থেকে পাথর আমদানি বিক্রি করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানির ২ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩৬ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৯৮ পয়সা।

লোকসান কাটিয়ে ওঠার প্রথম চিত্র প্রকাশ পায় গত বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্ব’২৩) আর্থিক প্রতিবেদনে। এ সময়ে কোম্পানির মুনাফা ৬২ শতাংশ বাড়ে। লোকসান কাটিয়ে জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে ১৩ লাখ ৩৮ হাজার টাকা নিট মুনাফা করে, যা করোনাকালের ২০২১-২২ অর্থবছরে বা ২২ সালের সময়ে ছিল ৮ লাখ ২৩ হাজার টাকা।

সিএনজি ব্যবসার পাশাপাশি অকটেন ও পেট্রোল বিক্রি করে বেশ মুনাফা করেছে বলে জানিয়েছেন কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড কোম্পানির সেক্রেটারি সাঈদ আহমদ। তিনি বলেন, ২০২২ অর্থবছরে কোম্পানিটি সিএনজি ব্যবসা থেকে ৬ কোটি ৬২ লাখ টাকা আয় করেছে, যা আগের বছরে ছিল ৭ কোটি ৭১ লাখ টাকা।

এছাড়া, বালু ও পাথর ব্যবসা থেকে এর আয় আগের বছরের ৩.৫৩ কোটি টাকার বিপরীতে ২০২২-২৩ অর্থবছরে ৩.০৬ কোটি টাকা রেকর্ড করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে তার পরিশোধিত মূলধন বর্তমান ৪ কোটি ৯০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকা করতে বলেছে।

এন এস

সম্পর্কিত খবর