শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

লোকসংগীত শিল্পী আঁচলের মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ভারতের বারাণসীর উত্তর প্রদেশের বহুল পরিচিত লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির। বুধবার মরদেহ উদ্ধার করা হয়েছে তার। মৃত্যুকালে ২২ বছর বয়স হয়েছিল এ গায়িকার।

বিরহ ধাঁচের গান করা সংগীতশিল্পী আঁচল উত্তর প্রদেশের শিবপুর থানার এলাকায় থাকতেন। সেখান থেকে মঙ্গলবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার ভাই বিকাশ। গায়িকার ভাই দাবি করছেন, তার বোনকে স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। আপাতত বোন জামাই ও সেই নারীর নামে বিকাশ অভিযোগ জানিয়েছেন শিবপুর থানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ ঘটনায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।

শিবপুর থানা থেকে জানানো হয়েছে, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

গায়িকা আঁচলের বাবার বাড়ি বারাণসীর ঢেলওয়ারিয়া এলাকায়। স্বামী দীপকের সঙ্গে শিবপুর থানা এলাকায় থাকতেন। গায়িকার পরিবার মঙ্গলবার ফোনের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। এরপর ছুটে আসেন তারা।

জানা গেছে, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তাদের ফ্ল্যাটে সচরাচর বাইরের মানুষ আসতেন। দীপকও স্ত্রীকে অত্যাচার করতেন বলে জানানো হয়েছে পুলিশকে।

সম্পর্কিত খবর