শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২

লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার (৫ আগস্ট) ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইসরায়েলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

গাজায় ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত ৫৪৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ১১৬ জন বেসামরিক নাগরিক।

অন্যদিকে অধিকৃত গোলান মালভূমিসহ ইসরায়েলি সীমান্তে ২২ সৈন্য ও ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর